শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় ধাপে ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা করেছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

রোহিঙ্গাদের দ্বিতীয় দলে ৪২৭টি পরিবারের ১ হাজার ৭৭২ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে ২৯টি বাসে গতকাল সোমবার রাতে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামে।

উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা বাসের প্রথম বহরটি গতকাল রাত পৌনে ৮টায় চট্টগ্রামে পৌঁছায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাসগুলো সরাসরি নিয়ে যাওয়া হয় পতেঙ্গা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প। এ বহরে থাকা গাড়ির সংখ্যা ছিল ১২টি। নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের কড়া প্রহরায় একটির পর একটি গাড়ি নেওয়া হয় ক্যাম্পের ভেতরে। এরপর রোহিঙ্গাদের নামিয়ে গাড়িগুলো বের করা হয়।

এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজারের উখিয়া কলেজের মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ৩৬টি বাস চট্টগ্রামে যায়। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ