বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

তুরস্কের এলাজিগে ফের ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে মাঝারি মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশেটির ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি এলাজিগ। চলতি বছরের শুরুতে ওই প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২৪ জানুয়ারির ওই ভূমিকম্পে ৪১ জন নিহত হয়। আহত হয় ১ হাজার ৬শ’ ৭ জন।

তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাজিগ প্রদেশে; ভূমি থেকে ১৫ দশমিক ৯৫ কিলোমিটার গভীরে। পাশাপাশি উপকূলীয় এজিয়ান প্রদেশের মুগলাতেও ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া তুরস্কের পূর্ব মালত্যা, দক্ষিণপূর্ব দিয়ারবাখির এবং সানলিউরফা প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। উদ্ধারকারী দল আঘাতপ্রাপ্ত এলাকা পরিদর্শন করছেন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রও (ইএমএসসি) ভূমিকম্প আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে। ইএমএসসি তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে জানায়।

বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যেও একটি তুরস্ক। প্রতিদিন দেশটিতে বহু মৃদু ভূমিকম্প এবং অসংখ্য পরবর্তী কম্পন অনুভূত হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ