বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। তাই আওয়ামী লীগ এটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করবে। মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে নিজ সরকারি বাসভবন থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলারসময় এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একদিনে আজকের এই অবস্থায় আসেনি। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। এর বাইরেও গণতন্ত্রকে আরো সংহত করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

এসময় দলের সিদ্ধান্ত অমান্য করা নেতাকর্মীদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বারবার সতর্ক করার পরও স্থানীয় পর্যায়ের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে অনেকেই দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহ’ করছেন। ভবিষ্যতে এই বিদ্রোহীদের আর কখনো মনোনয়ন দেওয়া হবে না। শুধু তাই নয়, তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে, সময়মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ