মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর আলোকোজ্জ্বল কর্ম ও অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খন্দকার মনসুর আহমদ
লেখক, গবেষক ও হাদিস বিশারদ

লাখো মানুষের হৃদয়ে ভালোবাসার তরঙ্গ তোলা একটি নাম আল্লামা নূর হোসাইন কাসেমী। তাঁর তিরোধোনে আমরা হারিয়েছি জাতির এক পরম মমতাবান মহান অভিভাবকে। তাঁর বিচিত্র কর্মচাঞ্চল্য, হৃদয়ছোঁয়া আখলাক এবং আলোকোজ্জ্বল অবদান ও গুণাবলি তাঁকে চির অমর করে রাখবে।

তিনি ছিলেন একাধারে দেশবরেণ্য আলিমে দীন, শাইখুল হাদীস, প্রাজ্ঞ ইসলামী রাজনীতিবিদ ও আধ্যাত্মিক জগতের শায়খে কামেল। পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, নানাবিধ দীনি অবদান ও নীতিনিষ্ঠার কারণে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসতেন। তাঁর সান্নিধ্যে কেউ অল্প সময়ের জন্য এলেও তাঁর ব্যক্তিত্ব ও উত্তম আখলাকের সম্মোহনে সে বিশেষভাবে সম্মোহিত হতো এবং তাঁর ভালোবাসা অন্তরে নিয়ে ফিরে যেতো। তাঁর শিষ্যত্ব লাভকারী আলেম ও তালিবে ইলমগণতো তাঁর জন্য ছিলো নিবেদিতপ্রাণ। সে কারণে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ার পরবর্তী দিনগুলোতে হাজার হাজার আলেম ও তালিবে ইলম দিন-রাত এমনকি তাহাজ্জুদের সময়েও আল্লাহর দরবারে একান্ত রোনাজারিতে মশগুল ছিলেন। কোরআন খতম ও খতমে বুখারিসহ নানাবিধ আমলের মাধ্যমে তারা তাদের প্রিয় হজরতকে ফিরে পাওয়ার জন্য মহান রবের নিকট করুণ মিনতি জানিয়ে আসছিলেন।

তিনি ছিলেন আখলাকে নববীর সাধক। আকাবির আসলাফের আদর্শের নমুনা। দারুল উলুম দেওবন্দের মানস সন্তান। হৃদয় ছিলো সমুদ্রের মত উদার। সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও নীতিপরায়ণতা ছিলো তার চরিত্রের অলঙ্কার। সে কারণে দেশের সচেতন ঈমানদার জনসাধারণও তাঁর প্রতি বিশেষ আস্থা ও ভালোবাসা পোষণ করতেন। মহান আল্লাহ তাকে সাধারণ বিশিষ্ট সবার মাঝেই বেশ গ্রহণযোগ্যতা দান করেছিলেন।

দুই.
এই মহান মনীষী ১৯৪৫ সালের ১০ই জানুয়ারি রোজ শুক্রবার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও মনযোগী ছাত্র। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জন করে এবং লেখাপড়ার বিভিন্ন ধাপ পেরিয়ে বাবার আন্তরিক ইচ্ছার ফলে তিনি বিশ্ববিখ্যাত দীনি শিক্ষাকেন্দ্র দারুল উলূম দেওবন্দ গমন করেন। দেওবন্দে ভর্তির সময়সীমা পার হয়ে যাওয়ায় তিনি সাহারানপুর জেলার একটি মাদরাসায় ভর্তি হয়ে উচ্চমাধ্যমিক স্তরের পড়া সমাপ্ত করে পরের বছর দারুল উলূম দেওবন্à