শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

লালশাকের বিশেষ কিছু উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্নেহার্দ্র সুইজা: শাকের মধ্যে লালশাককে বলা যায় সবচেয়ে জনপ্রিয়। সারাবছরই এই শাক পাওয়া যায়। তবে শীতকালে ব্যাপকহারে চাষাবাদ হয়। খেতে সুস্বাদু। অনেকে ভাজি, ভর্তা বা ঝোল রান্না করে খেয়ে থাকেন। তাছাড়া চিকিৎসকরাও বেশি বেশি লালশাক খেতে বলেন। কেন বলেন? কি আছে এর ভেতর? আসুন জেনে আসি উপকারী এ লালশাকের বিশেষ কিছু উপকারিতা-

এক- বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ১০০ গ্রাম লালশাকের পুষ্টিগুণ ক্যালসিয়াম ৩৭৪ মিলিগ্রাম, শর্করা ৪.৯৬ মিলিগ্রাম, প্রোটিন ৫.৩৪ মিলিগ্রাম, স্নেহ ০.১৪ মিলিগ্রাম, ভিটামিন বি১ ০.১০ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.১৩ মিলিগ্রাম, ভিটামিন সি ৪২.৯০ মিলিগ্রাম, ক্যারোটিন ১১.৯৪ মিলিগ্রাম, অন্যান্য খনিজ ১.০৬ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৪৩ কিলোক্যালরি।

দুই- দাঁত ও হাড় গঠনে সাহায্য করে: লালশাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় সবচেয়ে বেশি। ক্যালসিয়াম দাঁত এবং হাড় গঠনে বেশ উপকারী। তাই দাঁতের সুস্থতা, হাড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক উপকারী।

তিন- দৃষ্টি শক্তি বৃদ্ধি করে: লালশাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-এ যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। এই শাক বিদ্যমান ভিটামিন-এ রেটিনার ক্ষমতা বাড়িয়ে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে আপনার খাবারের মেনুতে রাখুন লালশাক। এই শাকের ভেতর যে ভিটামিন-সি রয়েছে তা দাঁতের সমস্যা ও মাড়ি ফোলা দূর করতে সাহায্য করে।

চার- হজম শক্তি বাড়ে: লালশাকে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই বদ-হজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে।

পাঁচ- রক্তশূন্যতা দূর করে: রক্তশূন্যতা রোধ করতে লালশাক খুব উপকারী। কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। লালশাক শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই শিশুসহ যাদের রক্তশূন্যতা রয়েছে তাদের সবারই এই শাকটি খাওয়া খুবই দরকার।

ছয়- ক্যান্সারকে দূরে রাখে: লালশাকের এন্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন-ই, পটাশিয়াম এবং ভিটামিন-সি à¦