বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হৃদরোগজনিত ঝুঁকি কমায় রান্নায় ব্যবহৃত যেসব মসলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রান্নার স্বাদ বাড়াতে মসলার জুড়ি নেই। স্বাদ বাড়ানোর পাশাপাশি রান্নায় ব্যবহৃত অনেক মসলা হৃৎপিণ্ড সুস্থ রাখতেও বেশ কার্যকরী। রান্নায় ব্যবহৃত এমন কিছু মসলা আছে যে গুলি হৃৎপিণ্ড সুস্থ রাখতে ও হৃদরোগজনিত জটিলতা কমাতে সাহায্য করে। যেমন-

এলাচ : এলাচে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, কপার এবং অন্যান্য পুষ্টিগুণ থাকায় এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। সেই সঙ্গে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে।

দারুচিনি : অনেক রান্নাতে দারুচিনি ব্যবহার করা হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হৃদরোগজনিত জটিলতা কমায়।

আদা : ডি কে পাবলিশিংয়ের 'হিলিং ফুডস' বইয়ে আদার বিভিন্ন উপকারিতার কথা বলা হয়েছে। আদায় থাকা অ্যানালজেসিক, শেডেটিভ, অ্যান্টিপাইরেটিক ও অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রভাব এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে। সেই সঙ্গে হৃদরোগজনিত নানা জটিলতা কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে আদা খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।

রসুন : রসুনে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় চিকিৎসকরা প্রায়ই হৃদরোগীদের রসুন খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত রসুন খেলে কোলেস্টেরলের পরিমাণ কমে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায়।

সরিষা : আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনের একটি গবেষণা অনুসারে, প্রতিদিনের খাদ্যতালিকায় সরিষার তেল যোগ করলে তা হৃৎপিণ্ডের জন্য উপকারী হবে। সরিষার বীজে উচ্চ পরিমাণে উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকায় এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সেই সঙ্গে রক্ত চলাচল উন্নত করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ