মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমার শায়েখ হযরত ফিদায়ে মিল্লাত রহ. : জীবন ও অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদুল্লাহ ইয়াহইয়া।।

আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. ছিলেন মুসলিম মিল্লাতের পরম হিতাকাঙ্খি দরদী রাহবার। নিজেকে যিনি উৎসর্গ করেছিলেন মুসলিম মিল্লাতের কল্যাণে। সাম্ৰাজ্যবাদি বৃটিশদের বিতারণের পর উপমহাদেশে মুসলিম-উম্মাহর ঈমান, আমলের হেফাযত এবং জাতীয় জীবনে মুসলমানদের স্বকীয় অবস্থানে সুপ্ৰতিষ্ঠিত করতে যার নিরলস খেদমতের কারণে জাতি তাকে "ফিদায়ে মিল্লাত" উপাধীতে স্মরণ করে।

তাযকিয়া ও আত্মশুদ্ধির ময়দানে এ মুর্শিদে কামেল "সুলতানুল হিন্দ" অভিধায় ভূষিত হয়েছিলেন শায়খুল হাদীস যাকারিয়া কান্ধলভীর পাক যবানীতে। সংখ্য‍‍‍াগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত ভারতে মুসলমানদের অধিকার আদায়ে পারলামেন্ট সদস্য ছিলেন ইন্তেকালের আগ পর্যন্ত।

পিতা শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য জানেশীন এ বুযুর্গ দারুল উলুম দেওবন্দর মজলিসে শুরার সারপুরুস্ত ছিলেন জীবনের শেষ অবধি। বাংলাদেশের মুসলমানদের ঈমান-আমল হেফাযতে তার মেহনত অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধু হিসেবে বাংলাদেশ সরকার তাকে বিশেষ পদকে ভূষিত করেছে।

মুসলিম-উম্মাহর পরম দরদী বন্ধু এ রাহবারে কামেলের বহুমুখী খেদমতের দস্তানা তুলে ধরেছেন তারই সুযোগ্য খলীফা শায়খে তরিকত হযরত মাওলানা মুফতি হাফীজুদ্দীন (দা.বা.)।

৭২০ পৃষ্ঠার এ অনবদ্য জীবনী গ্ৰন্থটি উপমহাদেশসহ মুসলিম মিল্লাতের এক জীবন্ত ইতিহাস। এ জীবনীগ্ৰন্থ পাঠক মহলে আকাবির ও আসলাফের মেহনত, খেদমত ও কর্মধারার স্মারক হয়ে থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ