শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩ শতাধিক নবীপ্রেমীকে সিরাতগ্রন্থ উপহার দিচ্ছে বইঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সিরাতপাঠ ও সিরাতগ্রন্থ উপহার বিতরণ ও আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তিন শতাধিক নবী প্রেমীকে সিরাতগ্রন্থ উপহার দিচ্ছে বইঘর।

আগামীকাল শনিবার বাংলাবাজারের মদীনা ভবনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ শুরু করা হবে।

বইঘরের নির্বাহী পরিচালক এস এম আমিনুল ইসলাম জানান, সিরাতুন্নবী সা.-এর মাস পবিত্র রবিউল আউয়াল ঘিরে বইঘরের পক্ষ থেকে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। প্রাথমিকভাবে ৫০ জন, পরবর্তীতে বর্ধিত সংখ্যায় মোট ৩০০ সিরাতপ্রেমীকে একটি করে সিরাতগ্রন্থ উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। ‘কথা ছিল ৩০০ জনের মধ্যে ৫০ জন বিজয়ী ঘোষনা করে কোনো প্রকার খরচ ছাড়া বইঘর প্রকাশিত ‘প্রশ্নোত্তরে আমাদের নবীজি সা.’ বইটি উপহার দেয়া হবে।’

এস এম আমিনুল ইসলাম আরও জানান, প্রথম ঘোষনার পর পরবর্তীতে পাঠকের চাহিদার ওপর ভিত্তি করে আমরা একবার পুরস্কারের সংখ্যা বাড়িয়েছিলাম। নবীপ্রেমী সিরাত পাঠকদের উৎসাহ আমাদের উচ্ছ্বসিত করেছে। আমরা সর্বশেষ ঘোষনার মাধ্যমে উপহারের সংখ্যা আরো বাড়িয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাহিত্যিক, নজরুল গবেষক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দীন; সাপ্তাহিক মুসলিমজাহান সম্পাদক মোস্তফা মঈনউদ্দীন খান; বিশিষ্ট সাহিত্যিক, চিন্তাবিদ, খতিব ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন; মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান; মাদানী কুতুবখানার প্রধান নির্বাহী মুফতি আমীমুল ইহসান; বিশিষ্ট আলেম, গবেষক, অনুবাদক ও মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন এবং বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর ও বইঘর পরিচালক সমর ইসলাম।

তরুণ লেখক-সাহিত্যিক ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- এসএম আমিনুল ইসলাম, রোকন রাইয়ান, ইলিয়াস হাসান, ছানা উল্লাহ সিরাজী, রিদওয়ান হাসান, কামরুল হাসান নকীব, ইফতেখার জামিল, নেসারুদ্দীন রুম্মান, তুহিন খান, ইমরান রাইহান, মিশকাত শরিফ, সুলাইমান সাদী, রকিব মুহাম্মদ ও তালহা আল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ