মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিরুদ্ধে লিখলে কি মানতে হয় না সাংবাদিকতার ব্যাকরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর।।

কারও বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেও সেটার ন্যূনতম গ্রহণযোগ্যতা থাকতে হয়। সাংবাদিকতার নীতিমালা কিছুটা হলেও প্রয়োগ করতে হয়। আল্লামা মামুনুল হককে নিয়ে দুয়েকটি মিডিয়ায় সংবাদ দেখলাম। একটি সংবাদ লেখার জন্য সাধারণ যে ব্যাকরণ আছে এর কোনোটাই সেখানে ফলো করা হয়নি।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্যভিত্তিক প্রমাণ দেওয়া লাগে, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিতে হয়, এর কোনোটাই মানা হয়নি পরিবেশিত নিউজে। মনে হচ্ছে অন্য কোথাও থেকে চাপিয়ে দেওয়া কিছু। এ ধরনের ভিত্তিহীন নিউজ প্রতিষ্ঠিত মিডিয়ায় কীভাবে আসে ভেবে পাচ্ছি না!

আরেকটি টিভি চ্যানেলে দেখলাম, ড. আহমদ আবদুল কাদেরকে শিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত করানো হচ্ছে। শিবিরের সঙ্গে বিরোধের জেরে প্রায় ৪০ বছর আগে যিনি দল ছেড়ে চলে এসেছেন, তাকে সেই দলের ট্যাগ লাগানো সাংবাদিকতার কোনো অভিধানে আছে? ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এমন চার/পাঁচজন এখন বিএনপির কেন্দ্রীয় নেতা।

‘বিএনপির কমিটিতে সাবেক ছাত্রলীগ সভাপতি’ এটা কি কোনো মিডিয়া নিউজ করে! ছাত্র ইউনিয়ন কিংবা জাসদের তুখোড় নেতা ছিলেন এমন অনেকেই এখন আওয়ামী লীগের শীর্ষ নেতা। তাদের ক্ষেত্রে কি আগের সেই পরিচয় বলা হয়? মতিয়া চৌধুরী কিংবা নুরুল ইসলাম নাহিদরা যখন আওয়ামী লীগের পদ পান তখন কি বলা হয়, আওয়ামী লীগের কমিটিতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি!

এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও উদ্ভট সাংবাদিকতার কারণে গণমাধ্যম দিন দিন গণমানুষের আস্থা হারাচ্ছে।

লেখক: সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ