সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ছুটির দিন উপভোগ করার কিছু কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের প্রতিদিনের গৎবাধা জীবনে মধ্যে একটু স্বস্তি এনে দেয় ছুটির দিন। তাই এ দিনটি ব্যস্ত মানুষের জীবনে আলাদা তাৎপর্য বহন করে। পুরো সপ্তাহের কাজের অস্বাভাবিক চাপের পর সাপ্তাহিক ছুটির দিনটি এলে অনেকেই যেন হাফ ছেড়ে বাঁচেন। আর তাই দিনটিকে অনেকেই ঘুমিয়েই পার করে দেন। ছুটির দিন একটি বিশ্রাম তো নিতেই হবে। কিন্তু বিশ্রাম করতে গিয়ে পুরো সপ্তাহের জমে থাকা ঘরের কাজগুলো করা তো দূরে থাক একটু আনন্দফূর্তিও করা হয় না।

পুরো সপ্তাহের কাজের চাপের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য আর নতুন করে কাজের স্পৃহা পাওয়ার জন্য ছুটির দিনটিকে আনন্দে কাটানো জরুরি। সেই সঙ্গে সেরে নেয়া উচিত জরুরি কিছু কাজ। আসুন জেনে নেয়া নিই সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটানো যেতে পারে-

এক- ছুটির দিনে একটু আনন্দ বা ঘোরাঘুরি অবশ্যই করবেন। তবে খুব বেশি পরিকল্পনা রাখবেন না। এতে আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। পরের দিন বিধ্বস্ত লাগবে। যেখানেই যান আর যাই করুন না কেন, রাতের বেলা ঠিক সময়ে বিছানায় যান। অযথা রাত জাগার দরকার নেই।

দুই- ছুটির সকালটা চেষ্টা করুন বাড়িতে থাকতে। আরাম করুন, ঘুমান, খান, বই পড়ুন। নিজের যত্ন করুন, রূপচর্চা করুন।

তিন- ছুটির দিনে দুপুরে অবশ্যই ভালো খাওয়া দাওয়া করুন। পরিবারের সঙ্গে কোথাও বাইরেও যেতে পারেন। সময় ভালো কাটলে দেখবেন নিজেকে ফ্রেশ লাগছে।

চার- গজল ও তেলাওয়াত শুনুন। দেখবেন মন কেমন শীতল হয়ে উঠছে।

পাঁচ- নিজের শখের কাজগুলো করুন। আগামী সপ্তাহের কিছু কাজ এগিয়েও রাখতে পারেন। এতে মানসিকভাবে শান্তি লাগবে।

ছয়- বিকালে চেষ্টা করুন একটু বাইরে যেতে। বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে। বাইরে গেলে ভালো লাগবে। কাছাকাছি কোনো স্পটও হেঁটে আসতে পারেন।

সাত- ছুটির দিনে রাত হলেই পরের দিনের কথা ভেবে মন খারাপ হয়? তাহলে বসে আগামী ছুটির দিনের প্ল্যান সেরে ফেলুন। দেখবেন বেশ চাঙা লাগছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ