শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

রাসুলের আদর্শেই আমাদের সফলতা ও ভদ্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি কামরুজ্জামান।।

পৃথিবীর ইতিহাসে রবিউল আওয়াল একটি ঐতিহাসিক মাস। বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিক আল্লামা সুলাইমান মানসুরপুরী এবং আল্লামা মাহমুদ বাশার-এর গবেষণা অনুযায়ী ৫৭১ খৃষ্টাব্দের ২০/২২ এপ্রিল মোতাবেক আরবী রবিউল আওয়াল মাসেই রাসুল সা. দুনিয়ার বুকে আগমন করেন আর এ ব্যাপারে সকল ঐতিহাসিকগণ-ই একমত। তবে কোন তারিখে তাঁর জন্ম হয়েছে সে ব্যাপারে ৩,৮,৯,১২ সহ বিভিন্ন মত রয়েছে। তবে রবিউল আওয়ালের ১২ তারিখকেই অধিকাংশ ঐতিহাসিক আলেম অগ্রাধিকার দিয়েছেন।

রাসুল সা. হলেন অন্ধকারাচ্ছন্ন এ ধরাধামের জন্য প্রজ্জল এক আলোকবর্তিকা স্বরূপ। তাঁর প্রকাশ রূপ হল দুইটি। একটি হল তার সৌন্দর্যের প্রকাশ। এটা হয়েছিলো মাতৃগর্ভ থেকে ধরণীর বুকে প্রিয় নবী সা. এর শুভাগমনের মাধ্যমে। এটা ইসলামের শরীয়াতে মিলাদুন্নবী বা নবীর জন্ম হিসেবে প্রসিদ্ধ। অপরটি হচ্ছে-রাসুল সা. এর কামাল তথা গুনাবলীর পূর্ণ বিকাশ। এটা হয়েছিলো জন্মের পর থেকে সুদীর্ঘ ৪০ বছর পর নবুওয়াত লাভের মাধ্যমে। ইসলামী দৃষ্টি কোনে এটি সীরাতুন্নাবী হিসেবে প্রসিদ্ধ।

রাসুল সা. এর মিলাদ তথা জন্ম বৃত্তান্ত ও তৎসংশিষ্ট বিষয়ে উম্মতের অনুসরণীয় কিছুই নেই। অনুসরণীয় হল রাসুল সা. এর সীরাত। কারণ রাসুল সা. এর জন্ম কখন হয়েছিলো, কিভাবে হয়েছিলো, জন্মকালীন সময়ে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিলো, তার অবয়ব আকৃতি কেমন ছিলো এগুলো যদি কোন ব্যক্তি অনুসরণ করতে চায় তাহলে সেটা আদৌ সম্ভব নয়। তবে রাসুল সা.এর জন্ম সংক্রান্ত ও তার অবয়ব সম্পর্কে আলোচনা করা অত্যন্ত বরকত ও ফযীলতের বিষয়। এতে বহু কল্যাণ নিহিত রয়েছে। মহান আল্লাহ তা’য়ালা কোরআনে এরশাদ করেন, “অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে আল্লাহ কে এবং আখেরাত দিবসের আশা রাখে”। (সুরা আহযাব-২১)

অপর আয়াতে আল্লাহ তা’য়ালা বলেন “অর্থাৎ রাসুল সা. তোমাদেরকে যা দিয়েছেন তা আকড়ে ধরো এবং যে বিষয় নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো”। (সুরা হাশর-৭) এ মর্মে কোরআনে এরশাদ হয়েছে, “অর্থাৎ হে রাসুল আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরুপই প্রেরণ করেছি”। (সুরা আম্বিয়া-১০৭) তাই সমস্ত মাখলুকের জন্যই তিনি ছিলেন করুনার আধার।

হাদীস শরীফে বর্ণিত আছে রাসুল সা. বলেন, নবুওয়াতের পূর্বে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম দুপাশের গাছ ও পাà