শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

মোবাইল পরিষ্কারে স্যানিটাইজার ব্যবহার করছেন না তো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাকালে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার। হাত পরিষ্কার করা ছাড়াও অনেকেই স্যানিটাইজার দিয়ে স্মার্টফোনটির পরিষ্কারের চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন পরিষ্কার করতে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার একেবারেই ঠিক নয়। এতে ফোনের চরম ক্ষতি হয়। এক লাফে অনেকখানি আয়ু কমবে স্মার্টফোনটির। স্যানিটাইজার দিয়ে স্মার্টফোন পরিষ্কার করলে যে ছয়টি ক্ষতি হতে পারে-

এক- স্যানিটাইজার ব্যবহারের ফলে ফোনের স্ক্রিন পরিষ্কারের হয় না, বরং ক্ষতিগ্রস্তই হয়। পাশাপাশি হেডফোনের জ্যাক ও স্পিকারও নষ্ট করে দেয়।

দুই- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটি দিয়ে মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়। এছাড়া আয়ুও কমে যায় অনেক।

তিন- ফোনে স্যানিটাইজার ব্যবহার করলে ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একই সঙ্গে ক্যামেরার লেন্সও নষ্ট হয়ে যেতে পারে।

স্মার্টফোনের যত্ন নেবেন যেভাবে-

চার- প্রফেশনাল ক্লিনিং সলিউশন কিনে ফেলতে পারেন।

পাঁচ- ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন বিশেষ ওয়াইপস বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। সেটি দিয়ে জীবাণুমুক্ত করে ফেলতে পারেন স্মার্টফোন।

ছয়- সুরক্ষিত অ্যান্টি-ব্যাকটিরিয়াল টিস্যু পেপার কিনেও সহজেই মোবাইল পরিষ্কার করতে পারেন। যে কোনো ওষুধের দোকানেও পেয়ে যাবেন। এটি শুকনো হওয়ায় ফোনের ক্ষতি করে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ