সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো প্রথম পরমাণু চুল্লিপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদীতে নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্র রাশিয়া থেকে পাকশী নদীবন্দরে এসে পৌঁছেছে। এর সঙ্গে নিয়ে আসা হয়েছে একটি স্টিম জেনারেটর।

রূপপুর প্রকল্প সূত্র জানায়, মঙ্গলবার প্রকল্প এলাকার পাশে পাকশীর পদ্মা নদীতে নবনির্মিত জেটিতে নোঙর করেছে চুল্লিপাত্র এবং জেনারেটরবাহী  বার্জ। নৌবাহিনীর কড়া নিরাপত্তায় এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ঈশ্বরদীর রূপপুরে আনা হয়। যন্ত্র দুটি নির্মাণ করা হয়েছে রাশিয়ার বৃহত্তম নিউক্লিয়ার শিল্প এলাকা ভোলগাদোনস্কে।

আগস্টের শেষদিকে রাশিয়ার পেট্রোজাবাদ বন্দর থেকে যন্ত্র দু’টি নিয়ে বিশেষ জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। ১৪ হাজার কিলোমিটার আন্তর্জাতিক নৌপথ পাড়ি দিয়ে সেগুলো গত ২০ অক্টোবর মোংলা বন্দরে পৌঁছে। চুক্তি অনুযায়ী দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২২ এবং দ্বিতীয়টি ২০২৩ সালে নির্মাণ শেষ করবে রাশিয়ান ঠিকাদার এটমস্ত্রয় এক্সপোর্ট।

যথাক্রমে পরের বছর থেকেই পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোড করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। রাশিয়ার ঋণ ও দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। জনবল প্রশিক্ষণসহ প্রকল্পের নির্মাণ ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা; যার ৯০ শতাংশ ঋণ সহায়তা দিচ্ছে রাশিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ