শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

হিজড়াদের ধর্মীয় শিক্ষা: কী বলে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান
শিক্ষক: জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম, কুমিল্লা৷

ঢাকায় হিজড়াদের জন্য একটি মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে৷ এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল বহু আগেই৷ কারণ, হিজড়া সম্প্রদায়ও মানুষ, আর মানুষই হল আশরাফুল মাখলুকাত তথা আল্লাহর সৃষ্টির সেরা জীব। এ মানব সম্প্রদায় সম্পর্কে আমাদের মন-মগজে এক ভিন্ন নেতিবাচক বদ্ধ ধারণা বিদ্যমান রয়েছে। ফলে সমাজে অতি কাছে থেকেও হিজড়াদের সম্পর্কে আমাদের দায়িত্ববোধের অনাগ্রহ বেশ পরিলক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিবন্ধী মানুষের যেমন শারীরিক ত্রুটি থাকে এটি তেমনই একটি ত্রুটি। তবে এই ত্রুটির জন্য তাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করা ঠিক না। বিশেষ করে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রাখার কোন সুযোগ নেই৷ বরং অন্যান্য প্রতিবন্ধীদের মত তারা আরো বেশি স্নেহ মমতা, ভালোবাসা ও শিক্ষার পূর্ণ সুযোগ পাওয়ার শতভাগ অধিকার রাখে।

ইসলামী শরীয়ত অনুযায়ী হিজড়া বলা হয়, যার পুরুষ লিঙ্গ ও স্ত্রী লিঙ্গ উভয়টি রয়েছে অথবা কোনটিই নেই তবে মূত্রত্যাগের জন্য একটি ছিদ্রপথ রয়েছে। একই দেহে স্ত্রী ও পুরুষ চিহ্নযুক্ত অথবা উভয় চিহ্নযুক্ত আল্লাহর সৃষ্টি মানুষটির নামই হল হিজড়া। সৃষ্টিগতভাবে সব মানুষই নিখুঁত নয়। কারো হাত নেই ,কারো পা নেই, কেউ চোখে কম দেখে, কেউ কানে কম শোনে, কেউ কথা বলতে পারেনা, কারো বুদ্ধি কম, তবু এরা সবাই এক আল্লাহর সৃষ্টি।

ইসলামি শরীয়াহ অনুযায়ী হিজড়া সন্তান তারা মা-বাবার সম্পত্তির ভাগ পাবে। এবং উত্তরাধিকার সম্পদে তারা নারী হিসেবে পাবে নাকি পুরুষ হিসেবে পাবে সেটাও ইসলামী শরীয়াহ নিশ্চিত করেছে। যে হিজড়া নারী বা পুরুষ প্রকৃতির সে নারী বা পুরুষের মানদণ্ডে উত্তরাধিকার সম্পদ পাবে। আর যে নারী নাকি পুরুষ এর কোনটিই চিহ্নিত করা যায়না সে তার প্রস্রাবের পথের অবস্থা অনুযায়ী ভাগ পাবে। (সুনানে বায়হাকী: হাদিস নং ১২৯৪)

ফিকহের কিতাব গুলোতে হিজড়াদের নারী ও পুরুষ ভাগে বিভক্তি করার ক্ষেত্র তাদের দেহ গঠনের প্রতি নজর দিতে বলা হয়েছে৷ যদি তার দাড়ি, গোঁফ সহ পুরুষদের দেহ গঠনের বাহ্যিক আলামত প্রকাশিত হয়, তবে সে পুরুষ৷ আর যদি স্তন, ঋতুস্রাব হওয়া বা এধরনের নারী জাতীয় নিদর্শন প্রকাশিত হয়, তবে সে নারী৷ উভয় লিঙ্গ থাকার ক্ষেত্র কোন লিঙ্গ দিয়ে প্রস্রাব করে তা ধর্তব্য à