বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

যুক্তরাষ্ট্রের র‍্যাবিট হ্যাশ শহরে মেয়র হিসেবে নির্বাচিত হলো কুকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: যুক্তরাষ্ট্রে চলমান নির্বাচনে র‍্যাবিট হ্যাশ শহরে মেয়র হিসেবে নির্বাচিত হলো একটি কুকুর। উইলবার বিস্ট নামের কুকুরটি ভোট পেয়েছে রেকর্ড সংখ্যক। যার পরিমাণ ১৩ হাজার ১৪৩। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ব্রাইনিথ পোল্ট্রো নামের কুকুরটি পেয়েছে ২৯২ ভোট। ২০১৭ থেকে শহরটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিল ব্রাইনিথ পোল্ট্রো নামের কুকুর।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ছোট্ট শহর র‍্যাবিট হ্যাশ। মঙ্গলবারের নির্বাচনে শহরটির নতুন মেয়র হয়েছে উইলবার বিস্ট নামের এ কুকুর। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্য দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাবিট হ্যাশ হ্যামলেট নদীর তীরে অবস্থিত একটি ছিমছাম শহর। এখনও প্রাচীনকালের অনেক প্রথা ও বাড়িঘর সংরক্ষণ করছেন সেখানকার বাসিন্দারা। ১৯৯৮ সাল থেকে শহরের মেয়র হিসেবে নিজেদের পোষা কুকুরদের নির্বাচিত করে আসছেন তারা।

উইলবার বিস্টের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা অ্যামি নোলান্ড বলেছেন, ‘এটি খুবই অর্থপূর্ণ ও উত্তেজনাকর মুহূর্ত। আমরা পর্যটকদের স্বাগত জানাচ্ছি। তাদের জন্য এই শহরে স্মৃতিকাতর হওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে।’ র‍্যাবিশ হ্যাশের কুকুর মেয়ররা কোনো আইনি সিদ্ধান্ত গ্রহণ করে না। এই কাজটি করে র‍্যাবিট হ্যাশ হিস্টোরিক্যাল সোসাইটি।

তবে মেয়র নির্বাচন আয়োজন করা হয় একটি বিশেষ উদ্দেশ্যে। প্রতিটি ভোটের জন্য এক ডলার করে দান করেন ভোটাররা। পুরনো বাড়িঘর সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য ও স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরিতে এই অর্থ ব্যয় করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ