সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

লেখকপত্রের ৬ষ্ঠ সংখ্যা এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখা ও লেখকের কথা নিয়ে যাত্রা শুরু করা ব্যতিক্রমধর্মী সাময়িকী লেখকপত্রের ৬ষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়েছে। পত্রিকাটির অক্টোবর-ডিসেম্বর ২০২০ সংখ্যা এখন বাজারে।

২০১৯ সালের এপ্রিল থেকে যাত্রা শুরু করা লেখকপত্র প্রতি তিন মাস অন্তর অন্তর প্রকাশিত হয়। লেখকদের জন্য বিশেষায়িত এই পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। আর নির্বাহী সম্পাদক হিসেবে আছেন লেখক ও কবি মুনীরুল ইসলাম।

লেখকপত্রের চলতি সংখ্যায় ড. আ ফ ম খালিদ হোসেনের দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার ছাপা হয়েছে। সদ্য মারা যাওয়া আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর লেখালেখির ওপর রয়েছে একটি প্রবন্ধ। লেখালেখি নিয়ে মুফতি মুবারকুল্লাহর সাক্ষাৎকার, আইয়ুব বিন মঈনের লেখক হয়ে ওঠার গল্প, মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে একটি লেখা, লিয়াকত আমিনী ও মৃধা আলাউদ্দিনের লেখালেখির স্মৃতি স্থান পেয়েছে চলতি সংখ্যায়।

শক্তিমান কথাসাহিত্যিক আবদুল আজিজ আল আমানের জীবন ও কর্মের ওপর একটি লেখা প্রকাশিত হয়েছে। তারুণ্যের ভাবনায় স্থান পেয়েছেন মাসউদুল কাদির ও তামিম রায়হান। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন শামীম আহমদ। প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা নিয়ে রয়েছে ফিচার। মাকতাবাতুল আযহারের মাওলানা ওবায়দুল্লাহ আজহারী সাক্ষাৎকার দিয়েছেন প্রকাশক হিসেবে। এছাড়া নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই।

যেখানে পাওয়া যাবে: আগ্রহীরা লেখকপত্র সংগ্রহ করতে পারবেন বায়তুল মোকাররমের হাবিবিয়া বুক ডিপো, দারুত তাযকিয়া ও পরিপাটি থেকে। বাংলাবাজারের দারুল উলূম লাইব্রেরি এবং মধ্যবাড্ডার মাকতাবাতুস সাঈদে পাওয়া যাবে লেখকপত্র। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত এজেন্টদের কাছ থেকেও সংগ্রহ করা যাবে পত্রিকাটি। আগ্রহীরা ০১৯৭৬৬৬৮৯০৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ