সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

চেচেনিয়ায় শিশুর নাম মুহাম্মদ রাখলেই পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী মুহাম্মদ সা.-এর নামে নবজাতক শিশুর নাম রাখলে প্রতিটি পরিবারকে ১২৬৫ ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেচনিয়া সরকার।

মহানবী মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে ২৯ অক্টোবর জন্ম নেওয়া শিশুর নাম মহানবীর নাম বা তাঁর পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নামে রাখলে শিশুর পরিবারকে এক লাখ রুবল বা ১২৬৫ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চেচনিয়ার আহমদ কাদিরোভ ফাউন্ডেশন।

প্রতিবছর মহানবী মুহাম্মদ সা.-এর জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। চেচনিয়া সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, ‘মুহাম্মদ সা. তিন ছেলে ও চার মেয়ের জনক। ছেলেরা হলো, আবদুল্লাহ, ইবরাহিম ও কাসেম। মেয়েরা হলেন, উম্মে কুলসুম, ফাতেমা রুকাইয়া ও জয়নব। তাঁর অনেক সাহাবি ছিলেন। তাঁদের অন্যতম হলেন, আবু বকর রা., উমর রা., উসমান রা. ও আলি রা.।’

চেচনিয়া সরকারের যোগাযোগ মন্ত্রী আহমদ দাউদায়িফ জানান, ‘মহানবী মুহাম্মদ সা.-এর জন্মদিন পালন উপলক্ষে এমন উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হয়। তবে এই বছর উদ্যোগটি একটু বিস্তৃত করা হয়।’

রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা টিএএসএস-কে আহমদ দাউদায়িফ বলেন, ‘গত বছর শুধুমাত্র ছেলেদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছিল। তবে এ বছর পরিবারকেও অর্থ প্রদান করা হবে। পাশাপাশি নবীজির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সাহাবিদের নামকেও উদ্যোগের আওতায় আনা হয়।’

উল্লেখ্য, আহমদ কাদিরোভ চেচেনিয়ার প্রধান ধর্মীয় নেতা। ১৯৯৪-১৯৯৬ সালে মস্কো চুক্তির আগে রাশিয়ার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে চেচান সৈন্যদের নেতা ছিলেন তিনি। চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভের পিতা তিনি। আহমদ কাদিরভ ২০০৪ সালে ৯ মে আততায়ীর গুলিতে নিহত হন। সূত্র: মেডুজাডটআইও

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ