মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভোলার স্কুলছাত্রী রিমি: ১ ঘন্টার জন্য পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র এক ঘণ্টার জন্য ভোলায় পুলিশ সুপার হলেন ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি। প্রতীকী দায়িত্ব নিয়েই ভোলার সাত উপজেলাকে নারীবান্ধব করতে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।

আজ বুধবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছ থেকে প্রতীকীভাবে ওই দায়িত্ব গ্রহণ করেন স্কুল ছাত্রী রিমি। এসময় এক ঘণ্টার জন্য তার অধীন হন সকলে। ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে।

কণ্যাশিশু দিবস উপলক্ষে, নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন আয়োজনের। পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ