সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষী বক্তব্য, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের জের ধরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ফরাসী বিশ্বকাপজয়ী ফুটবলার ‘পল পগবা’। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে।

তবে এ ব্যাপারে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পল পগবা কারও সরাসরি বক্তব্য প্রকাশ করা হয়নি। নিশ্চুপ রয়েছে উভয়পক্ষই।

ফ্রান্সে এক শিক্ষক তার ক্লাসে মহানবী মুহাম্মদ সা.-এর কার্টুন দেখানোর কারণে গত ১৭ অক্টোবর হত্যাকাণ্ডের শিকার হন। মাখোঁ এই শিক্ষককে ‘বীর’ আখ্যা দিয়েছেন। এরপর ইসলামকে সন্ত্রসাবাদের উৎস বলে আখ্যা দেন। এই শিক্ষককে ফ্রান্সের রাষ্ট্রীয় পুরস্কারেও ভূষিত করার কথা ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।

‘দি সান’ জানায়, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও হজরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ