বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নামাজ পড়তে না পারায় অভিনয় ছাড়লেন নায়িকা মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নায়িকা আনোয়ারার কন্যা রুমানা রাব্বানি মুক্তি। তিনিও মায়ের পথ ধরে সিনেমায় নাম লিখিয়েছিলেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

মুক্তি লিখেছেন, ‘অনেকই জিজ্ঞেস করে, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই প্রায় পাঁচ বছর হলো আমি অভিনয় ছেড়ে দিয়েছি।’

তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই এই সিদ্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মন খারাপ করে মুক্তির অভিনয় মিস করবেন বলেও জানান।

মুক্তির মা নায়িকা ‘আনোয়ারা’ ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী। এদেশের সিনেমা প্রেমীদের কাছে সাদাকালো নবাব সিরাজ-উদ-দৌল্লার আলেয়া কিংবা সাদাকালো দেবদাসের চন্দ্রমুখী চরিত্রে আনোয়ারার নাম থেকে যাবে চিরদিন।

এছাড়া পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক কালজয়ী সিনেমার দুর্দান্ত চরিত্র। তার কন্যা রুমানা রাব্বানি মুক্তি। তিনিও মায়ের পথ ধরে সিনেমায় নাম লিখিয়েছিলেন।

১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন মুক্তি। আলোচনায় আসেন একই বছরের সিনেমা ‘চাঁদের আলো’ দিয়ে। ওমর সানীর বিপরীতে এই সিনেমায় আলো চরিত্রে অভিনয় করেন তিনি।

মুক্তি দর্শক মুগ্ধ করেছেন হুমায়ূন আহমেদের নন্দিত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিনে’ জমিদারের বড় নাতনির চরিত্রে। এখানে শাহানারূপী মুক্তিকে দর্শক মনে রাখবেন অনেকদিন। কাজ করেছেন তিনি হেলাল খানের বিপরীতে ‘হাছন রাজা’ সিনেমাতেও। কাজ করেছেন কিছু নাটক-টেলিছবিতেও।

সেই মুক্তি অভিনয়ে নেই পাঁচ বছরেরও বেশি সময়। কেন? এই প্রশ্ন এসেছে ঘুরেফিরে বারবার। সঠিক জবাব মেলেনি কখনো। অবশেষে নায়িকা নিজেই জানালেন তার অভিনয় ছাড়ার কারণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ