সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

রূপ পাল্টেছে ফেসবুক মেসেঞ্জারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন রূপে আত্মপ্রকাশ করল ফেসবুক মেসেঞ্জার। এ করোনায় বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় সেই সোশ্যাল মিডিয়া। এবার ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হল ফেসবুক মেসেঞ্জারে। সঙ্গে পাল্টে গেল লোগোও।

ফেসবুকের তরফ থেকে মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে, সেটি আর আগের মতো কেবল নীল রঙয়ের নয়, তাতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও। এই প্রসঙ্গে বিবৃতিও দিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি। আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো।

ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও এসে গেছে। এছাড়া যুক্ত হবে লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। যুক্ত করা হয়েছে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মুছে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ