সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

স্বামীকে খুশি করার জন্য স্ত্রীর মিথ্যা বলার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে মিথ্যা বলার ব্যাপারে একটি ফতোয়া চাওয়া হয়েছে। প্রশ্নকারী একজন নারী। তিনি তাঁর প্রশ্নে উল্লেখ করেছেন, মাওলানা তারিক জামিল এক বিবৃতিতে বলেছিলেন যে স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলতে পারেন, এতে কোনও পাপ নেই। আমি কি স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য ছোট ছোট মিথ্যা বলতে পারি?

ফতোয়াটির জবাব দারুল উলুম দেওবন্দের ওয়বেসাইটে প্রকাশ করা হয়। তাতে বলা হয়, মিথ্যা বলা, অর্থাৎ সত্যের বিরুদ্ধে কথা বলা নীতিগতভাবে শরিয়তে ঘৃণ্য ও বেআইনী কাজ। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তা জায়েজ।

এটি একটি ব্যতিক্রমী মাসআলা। এর অর্থ হলো যদি স্বামী/স্ত্রীরা বৈবাহিক সম্পর্কের অবসান বা অবনতির আশঙ্কা করেন তবে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য প্রেম ও ভালবাসার বহি:প্রকাশ হিসাবে স্ত্রীর কাছে মিথ্যা বলার সুযোগ রয়েছে। একই ভাবে স্ত্রীরও স্বামীর কাছে মিথ্যা বলার সুযোগ রয়েছে। তবে লক্ষ রাখতে হবে তাতে যেনো কোনো প্রতারণা বা অন্যায়ভাবে কিছু গ্রহণ করার বিষয় না থাকে। যদি থাকে তবে এটি এড়ানো উচিত। আর স্ত্রীরাও স্বাভাবিক পরিস্থিতিতে স্বামীর সাথে মিথ্যা বলা এড়ানো উচিত। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধতার সাথে সুযোগ রয়েছে।

মোটকথা, তিন জায়গা ব্যতীত মিথ্যা বলার কোনও সুযোগ নেই। সেগুলো হলো, স্ত্রীর সন্তুষ্টির জন্য মিথ্যা বলা। যুদ্ধক্ষেত্রে শত্রুকে ধোঁকা দেয়ার জন্য মিথ্যা বলা ও  দুজন অমিল মানুষের মধ্যে মিল সৃষ্টির জন্য মিথ্যা বলা। (তিরমিজি শরীফ) (আল্লাহ তায়ালাই ভাল জানেন)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ