মুফতি নূর মুহাম্মদ রাহমানী
হালাল রিজিক অন্বেষণ ইবাদত। আল্লাহ তায়ালা হারাম উপায়ে উপার্জন করতে নিষেধ করেছেন। ভাগ্যে যে রিজিক লেখা আছে, সেটা আসবেই। এখন কেউ এটা অর্জন করে বৈধ পদ্ধতিতে, আবার কেউ চুরি-ডাকাতি, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি অবৈধ পদ্ধতিতে অর্জন করে। ঘুষ সমাজের জন্য গভীর ক্ষত।
যে ডিপার্টমেন্টেই যাবেন আপনার কাজ তখনই হবে, যখন আপনি হাদিয়া-উপহারের নাম করে কিছু ঘুষ দেবেন, নতুবা আপনার কাজ ঐ জায়গায়-ই পড়ে থাকবে। কোনোভাবেই আপনার ফাইল ইত্যাদি ইস্যু হবে না।
ঘুষ মানবসমাজের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ধ্বংসাত্মক রোগ। যে সমাজে ঘুষ ব্যাপক হয় সে সমাজে নীতি-নৈতিকতা ধুলিস্যাত হয়ে যায়। অবৈধ, অনৈতিক যত সব কাজ এই ঘুষের আড়ালে করার চরম সুযোগ সৃষ্টি হয়। যার কারণে সুবিচার থেকে মানুষের বিশ্বাস উঠে যায় এবং সেটি গুটি কয়েক লোকের ঔদ্ধত্যের কারণ হয়।
ঘুষের অনেক ক্ষতি। তন্মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো, এর মাধ্যমে চরিত্রের নীচতা ও হীনতা কঠিনভাবে প্রকাশ হয়। ঘুষে লিপ্ত ব্যক্তির ইজ্জত-সম্মান বলতে কিছু থাকে না। বড় পদের অফিসার হওয়ার পরও তাকে কেউ ভয় পায় না। শান-শওকত থাকার তো প্রশ্নই আসে না।
ভিক্ষুকের মতো সবার আগে সে হাত পেতে বসে। তাহলে সে কিভাবে মাথা উঁচু করে চলবে? কিভাবে ন্যায় বিচার করবে?-চাই সে শাসক হোক বা শাসিত, পুলিশ হোক, বা আসামী, জজ হোক বা উকিল। এ সব লোক গরিব-অসহায় এবং ঈমানদার মানুষদের শত্রæতে পরিণত হয়।
ঘুষ গ্রহণকারী অর্থকড়ি এবং সা¤্রাজ্যের পূজকে পরিণত হয়। এটা তার স্বভাবে এমনভাবে ঢুকে যায় যে, সে এটাকে দোষণীয় মনে করার পরিবর্তে নিজের অধিকার মনে করতে থাকে। আল্লাহ তায়ালার নিয়মনীতি ও বিধিবিধান নিয়ে বিদ্রোহ করতে শুরু করে। পার্থিব চাকচিক্য ও সৌন্দর্যে মত্ত হয়ে যায়।
হারাম উপার্জন এবং হারাম খাবার ভক্ষণকারীর না ইবাদত কবুল হয়, না কোনো দান-সদকা কবুল হয়, না কোনো নেক কাজ কবুল হয়, না তার কোনো দোয়া কবুল হয়। কেননা, যে বান্দার খাবার, পোশাক হারাম না তার ওমরা কবুল হবে, না নামাজ কবুল হবে, না জাকাত কবুল হবে। এমনকি সে যদি কাবা শরিফের গিলাফে ছুঁয়ে দোয়া করে, আল্লাহ তাকেও ফিরিয়ে দেবেন, কেননা, সে তাঁর বিধিবিধানকে পিছনে ছুঁড়ে ফেলেছে। ঘুষের টাকা খরচ করলে তাতে বরকত নেই। মৃত্যুর পর রেখে গেলে জাহান্নামে যাওয়ার উপকরণ।
মাজমাউল বিহহার গ্রন্থে আল্লামা ফাত্যানি (রহ.) ঘুষের সংজ্ঞায় লিখেছেন, কোনো ব্যক্তি নিজের অসৎ উদ্দেশ্য এবং অন্যায় চাহিদা পূর্ণ করার জন্য কোনো দায়িত্ববান ব্যক্তিকে কিছু দেওয়া।
ঘুষের পরিণতি
ঘুষেà¦