শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘বাবরি মসজিদ ধ্বংসকারীদের খালাস দিয়ে ভারত সন্ত্রাসীদের মদদ দিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসকারী অভিযুক্ত আসামীদেরকে ভারতের বিশেষ আদালত বেকসুর খালাস ঘোষণা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ বিকালে কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক জরুরী বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সানাউল্লাহ, মুফতি আফম আকরাম হুসাইন ও মাষ্টার আনসার উদ্দিন প্রমুখ।

তিনি বলেছেন, ইতোপূর্বে হিন্দুত্ববাদের পক্ষে ভারতের সুপ্রিমকোর্টের দেয়া রায় “মসজিদের জায়গায় মন্দির নির্মাণ হবে” এখন আবার বাবরি মসজিদ কেউ ভাঙেনি এবং অভিযুক্ত সকল আসামীকে বেকসুর খালাস” দেয়াই প্রমান করে ভারত সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ও উগ্র সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। এ ধরনের এক পেশে রায় মুসলিম বিশ্ব কখনো মেনে নিবে না।

তিনি আরো বলেন, ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে মসজিদই হবে, মন্দির নয়। মসজিদ ভেঙ্গে তদস্থলে মন্দির বানানোর ধৃষ্টতা মুসলিম উম্মাহ বরদাশত করবে না। তিনি বাবরি মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ