শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মক্কা মুকাররমার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ‘আদর্শ সমাজ বিনির্মাণ কমিটি’। একই সঙ্গে হারামাইন শরিফাইনের সম্মান ও নিরাপত্তা রক্ষায় মুসলিম উম্মাহকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের সভাকক্ষে আয়োজিত এক প্রতিবাদ ও নিন্দা সভায় এ আহ্বান জানানো হয়।

মাওলানা ইমদাদুল ইসলাম, প্রিন্সিপাল, জামালুল কুরআন মাদ্রাসা, গেণ্ডারিয়া, ঢাকার সভাপতিত্বে সভায় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা মুতীউর রহমান, ফতোয়া বিভাগের প্রধান পরিচালক মুফতি আব্দুস সালাম, মুফতি ইমাদুদ্দীন, মাওলানা মানযুর হাসান যুবায়ের, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা মোল্লা আব্দুল মুমিন, মুফতি ইকবাল হাসান, হাফেজ আব্দুর রশিদসহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক, সামরিক ও ভৌগোলিক বিরোধিতা যতই থাকুক, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার মতো পবিত্র স্থানকে কোনো ধরনের সংঘাত, হামলা কিংবা সামরিক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু বানানো গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, হারামাইন শরিফাইন কোনো রাজনৈতিক পক্ষের সম্পদ নয়; বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর ঈমান, ভালোবাসা ও আবেগের কেন্দ্র। পবিত্র স্থানগুলোর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা মুসলমানদের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, পবিত্র মক্কা মুকাররমার দিকে যেকোনো হামলা, হামলার চেষ্টা, হুমকি বা পরিকল্পনা—তা যে পক্ষ থেকেই হোক—এর প্রতিবাদ জানানো হবে।

সভা থেকে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি হারামাইন শরিফাইনকে সামরিক সংঘাত ও রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে এবং হারামাইন শরিফাইনের পবিত্রতা ও নিরাপত্তার প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ ও আদর্শ সমাজ বিনির্মাণ কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিছিলের তারিখ ও স্থান পরে জানানো হবে।

এ কর্মসূচিতে মাদরাসার আলেম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুসল্লি ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সভা শেষে পবিত্র বাইতুল্লাহ শরিফ ও মসজিদে নববী সা.-এর নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ