বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার

‘ঢাবি শিক্ষার্থীরা ১২ টাকায় পড়ে, এটা আমাদের রেকর্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন দুই হাজারের অধিক। বিদেশি ডেলিগেটরা এলে তারা যখন শোনেন ১২ ও ১৫ টাকায় শিক্ষার্থীরা এখানে পড়ে, তখন তারা অবাক হয়ে বলেন, ইটস অ্যামাজিং! এটা আমাদের রেকর্ড।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং নিয়ে ড. আখতারুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের প্রয়োজন আছে। আমরা বিশ্বব্যাপী র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকলে এর একটি প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়ে। অনেক বিশ্ববিদ্যালয়ে র‌্যাঙ্কিংয়ের জন্য বছরব্যাপী বাজেট থাকে। টাইমস হায়ার এডুকেশন, ইউএস র‌্যাঙ্কিংও আমাদের সঙ্গে যোগাযোগ করে। অনেক সময় আমরা সেগুলো উপেক্ষা করতাম। এ কারণে এতদিন আমরা তথ্য দিইনি। আমরা বলতাম, র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করব না। তবে কয়েক বছর ধরে আমরা র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করছি, একটু একটু তথ্য দিচ্ছি। বিদেশি শিক্ষক ও শিক্ষার্থী কম থাকায় র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান পেছনে।

তিনি বলেন, টিএসসি যখন নির্মাণ হয়েছিল, তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল কম। এখন শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কিন্তু টিএসসি আগের মতোই আছে। সেজন্যই প্রধানমন্ত্রী টিএসসির পুনর্বিন্যাসের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান চূড়ান্ত করেছি। প্রধানমন্ত্রী কিছুদিন পরই হয়তো সেটা দেখবেন।’

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, এ আমার অহংকার- এখনই সময় দায় মোচনের’। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ