শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা-দুবাই রুটে বাড়ছে এমিরেটসের ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-দুবাই-ঢাকা রুটে এমিরেটসের অতিরিক্ত আরও দু’টি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে ঢাকায় এয়ারলাইন্সটির সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৯টি। আগামী ৪ অক্টোবর থেকে সোম ও শুক্রবার অতিরিক্ত এ ফ্লাইটগুলো পরিচালিত হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছাবে। অন্যদিকে ইকে ৫৮২ একই দিন রাত ২টায় দুবাই ছেড়ে সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে। emirates.com ওয়েবসাইট কিংবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে।

এমিরেটস জানায়, গ্রাহক ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বাধিক প্রাধান্য দিয়ে এমিরেটস ক্রমান্বয়ে তার বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার করে চলেছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর উগান্ডার এন্টিবিতে এবং ২ অক্টোবর ওমানের মাসকাটে শুরু হচ্ছে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট। এর ফলে এয়ারলাইন্সের নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা হবে ৯৪টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ