শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রিফাত হত্যা মামলার রায় আজ, আদালতে মিন্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে আজ বুধবার রায় ঘোষণা করবেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।

এ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আদালত পাড়াসহ জেলা কারাগারকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় ও আদালত প্রাঙ্গনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। আদালতপাড়া ঘিরে বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়েছে।

মামলার অন্যতম আসামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ইতোমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে তাকে নিয়ে আদালতে আসেন।

রিফাত শরীফ হত্যা মামলার রায়ের অপেক্ষায় তার পরিবার। করোনার সংক্রমণে আদালত বন্ধ থাকাসহ দীর্ঘ এক বছরের বিচারিক কার্যক্রম শেষে আজ (৩০ সেপ্টেম্বর) রায়ের দিন ধার্য করেন বিচারক। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।

আয়েশা সিদ্দিকা মিন্নিসহ এ মামলার সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিফাতের পরিবার। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, ১০ আসামিকে সর্বোচ্চ সাজা দেবেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ