শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা আহমদ শফী রহ. এর কুরবানী চিরস্মরণীয় হয়ে থাকবে: আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি ও আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী সারা জীবন কোরআন-সুন্নাহর খেদমত ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশকে অসংখ্য সুশিক্ষিত ও আদর্শ নাগরিক উপহার দিয়ে গেছেন। আল্লামা শফী রহ. এর মেহনতে অগনিত মানুষ অপরাধ এবং পাপের পথ ছেড়ে ইসলামের সঠিক পথের সন্ধান পেয়েছেন। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও কুরবানী জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যুগে যুগে একজন মহামানব প্রেরণ করে ইসলাম ও মুসলমানদের ব্যাপক খেদমত আঞ্জাম দিয়ে থাকেন। আল্লামা শফী রহ. বাংলাদেশে সহি ইসলামি আকিদা প্রচার ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা রেখে গেছেন। তিনি সারা জীবন শিরক-বিদআত, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে সক্রিয় ছিলেন। ২০১৩ সালে আল্লাহ-রাসূলের দুশমন ও ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদের আগ্রাসী আস্ফালনের বিরুদ্ধে এ দেশের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতাকে নিয়ে ইতিহাসের নজিরবিহীন গণআন্দোলন ডাক
দিয়েছিলেন। তাঁর অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শেখ আজিমুদ্দিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি ইলয়াছ মাদারীপুরী, মুফতি হাবিবুর রহমান,মুফতি আবুল হাসান কাসেমী ও মাওলানা আব্দুর রহমান বেতাগী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ