শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাবরি মসজিদ ভাঙার মামলার রায় আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় ঘোষণা হবে আগামীকাল।

আগামীকার বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রায় ২৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিন অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত। এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।

গত বছর ভারতের সুপ্রিম কোর্টের ভূমি নিয়ে রায়ের পরে অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ