শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন ধস, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-শফিকুল (২২) ও ইনসান (২২)। দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।

তিনি বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বেলকনি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারও দায় রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আবদুল লতিফ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ