বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত টিসিবির সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে পেঁয়াজের মজুদ, আমদানি ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়েও আলোচনা করে টাস্ক ফোর্স। এ সময় বলা হয়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। পাশাপাশি আমদানিও স্বাভাবিক রয়েছে। সুতরাং পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির সংগত কোনো কারণ নেই।

হুঁশিয়ারি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অবৈধ মজুদ অথবা কৃত্রিম সংকটের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির চেষ্টা হলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেবে সরকার। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, শুল্কহার পুননির্ধারনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ