শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের দেওয়ানহাটে সৈয়দ এসহাক (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় উপজেলা, নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক মালিকানার সম্পর্ক। নাগরিকরাই রাষ্ট্রের মালিক। নাগরিকদের স্বার্থ ও প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করার জন্য সরকার দায়বদ্ধ।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত ছিল। কিন্তু এখন তারা নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। জ্বালানি সংকটে গোটা দেশ নাজেহাল, দ্রব্যমূল্য লাগামছাড়া। সন্ত্রাস ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ। সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘কোনো একটি ক্ষেত্রেও সরকার সফলতা দেখাতে পারছে না। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলোওয়ার হোসাইন সাকী। সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ আল ইকবাল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ