শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ভাতিজা মুহা. সেলিম আহমেদ লিটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি কিডনিতে সমস্যা, রক্তশূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে যাওয়া হয়।

সেলিম আহমেদ জানান, আজ (মঙ্গলবার) বিকেলে বাদ আছর বাড়ির সামনে অবস্থিত বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা ও পারিবারিক কবরস্থানে বীর মাতাকে সমাহিত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ