শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধি-বিধান মেনে চালার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট সব প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে অবস্থিত ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এই আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশে আইন আছে। সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং কর ও ভ্যাট বিষয়ক আইন মেনে চলতে হবে।

জবাবে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে বলে মন্ত্রীকে আশ্বাস দেন। পাশাপাশি প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশিকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানায়।

এই পদক্ষেপ গ্রহণকে একটি ফলপ্রসূ উদ্যোগ উল্লেখ করে ফেসবুককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে নৈরাজ্য, পর্নোগ্রাফি, সন্ত্রাস, গুজব রটানো, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অপপ্রচার ও সামাজিক নিরাপত্তাসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে নিয়ম-নীতি মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে স্বচ্ছ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিটিআরসি ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিমাসে অন্তত একটি করে বৈঠক করবে ফেসবুক।

ভার্চুয়াল এই বৈঠকে সংযুক্ত ছিলেন- বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্স পলিসি) আলমগীর হোসেন, ফার্স্ট সেক্রেটারি কাজী ফরিদ উদ্দিন ও বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার ও আমজাদ হোসেন।

অন্যদিকে, ফেসবুকের পক্ষ থেকে ছিলেন- হেড অব সেফটি বিক্রম সেনগ, পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকে নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ