শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

১ বছরে বেকার হবে ৪ কোটি ৭০ লাখ নারী: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারিতে বেকারত্বের কারণে বিশ্বজুড়ে বেড়েছে দারিদ্র্য। পুরুষের তুলনায় বেশি দুর্দশাগ্রস্ত হয়েছেন নারীরা। জাতিসংঘ বলছে, এক বছরে ৪ কোটি ৭০ লাখের বেশি নারী কর্মসংস্থানের অভাবে দারিদ্রের মুখে পড়বে। তাদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আট মাস ধরে চলা করোনা মহামারিতে স্থবির পুরো বিশ্ব। অতি সংক্রামক ভাইরাস ঠেকাতে লকডাউন আর কড়াকড়িতে বন্ধ ছোট-বড় প্রায় সব কর্মক্ষেত্র। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কিছু খোলা হলেও, স্বাভাবিকের চেয়ে অনেক কম কর্মী নিয়ে চলছে সেসব প্রতিষ্ঠান।

দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন। আর যারা চালু করেছেন তারাও কর্মী ছাঁটাই করে কর্মস্থলের ব্যয় সংকোচনের দিকে ঝুঁকছেন।

এক কর্মহীন নারী বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে আমি চাকরিতে ঢুকি। করোনার কারণে মার্চের মাঝামাঝি কাজ হারাই। মহামারির ফলে নতুন করে কোন কাজও জুটছে না। তাই পথেই রাত কাটাতে বাধ্য হচ্ছি।

জাতিসংঘ বলছে, মহামারিতে পুরুষের তুলনায় বেশি চাকরি হারিয়েছেন নারীরা। বেকার নারীদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক।

আরো এক কর্মহীন নারী বলেন, আমি বাসা বাড়িতে কাজ করতাম। কিন্তু করোনার প্রকোপে সেই কাজ হারাই। সংক্রমণের ভয়ে নতুন কাজের সুযোগ নেই। পুরনো কাজ ফিরে পাওয়ার আশাও দেখি না। করোনার ধাক্কা সবচেয়ে বেশি রিটেইল কোম্পানি, রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসায়। আর এসব সেক্টরে কর্মরত বেশিরভাগ কর্মীই নারী।

আগামী বছর প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে ১১৮ জন নারী বেকার হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আর ২০৩০ সাল নাগাদ ব্যবধান আরো বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ