শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

বালাগঞ্জ নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় ৪ আনসার সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের নিরাপত্তার জন্য তার সরকারী বাসভবনে ৪ জন আনসার সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে ইউএনও'র বাসার মূল গেইটের সামনে আনসার সদস্যগণ নিরাপত্তায় নিয়োজিত হয়েছে। তারা দুই শিফটে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আরও আনসার সদস্য নিয়োজিত হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসাসহ উপজেলা কমপ্লেক্স এলাকায় বালাগঞ্জ থানা পুলিশের একটি দল আগে থেকেই সার্বক্ষণিক টহলে রয়েছে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর দূর্বৃত্তদের অতর্কিত হামলার পর সারা দেশের ইউএনও'দের নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সরকারি এক নির্দেশনার আলোকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ