শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দারুল আরকাম শিক্ষকদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বায়তুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে ইতোমধ্যে ২১ জন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মুসল্লি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা।

শনিবার (৫ই সেপ্টেম্বর) এক বিবৃতিতে দারুল আরকাম মাদরাসা শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহা. সাখাওয়াত হোসেন বলেন, হাদীসে বর্ণিত আছে, ‘মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ। মসজিদ দেশের মুসলিম জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার স্থান, আল্লাহর প্রিয় মেহমান ধর্মপ্রাণ মুসল্লীরা মসজিদে ইবাদত করতে যান।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে যে সমস্ত মুসল্লীয়ানে কেরাম নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সকল নিহতদের জান্নাতের উচ্চ স্থান এবং সকল আহতদের খুব দ্রুত সুস্থতা দান করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণের ঘটনায় আহত মুসল্লীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি দেশের সকল দারুল আরকাম মাদরাসা শিক্ষকদের পক্ষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে উক্ত ঘটনায় আহত এবং নিহত সকলের পরিবারের প্রতি সহযোগিতায় এগিয়ে আসতে বাংলাদেশের সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ