শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় আল্লামা আহমদ শফীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়ে ইতোমধ্যে ১২ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মুসল্লি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার এক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী দা.বা. বলেন, হাদীসে বর্ণিত আছে ‘মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ’। মসজিদ দেশের মুসলিম জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার স্থান, আল্লাহর প্রিয় মেহমান মুসল্লীরা মসজিদে ইবাদত করতে যান।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে যে সমস্ত মুসল্লীয়ানে কেরাম নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সকল নিহতদের জান্নাতের উচ্চ মকাম এবং সকল আহতদের খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক।

বিবৃতিতে আমিরে হেফাজত আরও বলেন, যদিও বাহ্যিকভাবে দেশের অনেক উন্নয়ন দেখা যাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। দেশের মসজিদ-মাদরাসা এবং দ্বীনি মারকাজগুলোর উন্নয়নে সরকার ও দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে, কারণ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বস্তরের জনগণের সমাগম হয়ে থাকে। বিশেষ করে বৈদ্যুতিক এবং গ্যাস ব্যবস্থায় সরকারের কঠোর ভূমিকা থাকা প্রয়োজন।

আল্লামা আহমদ শফী বলেন, নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণের ঘটনায় আহত মুসল্লিদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন সবাই শহিদের হুকুমে। আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

সেই সাথে উক্ত ঘটনায় আহত এবং নিহত সকলের পরিবারের প্রতি সহযোগিতায় এগিয়ে আসতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান করছি।

আমিরে হেফাজত দেশবাসীর প্রতি দোয়া চেয়ে বলেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমার জন্য এবং সকল মাদারেসে কওমীয়্যার জন্য দোয়া করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ