শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

কোরআনে আগুন দেয়া খৃষ্টধর্মশিক্ষার বিপরীত: খৃষ্টান ধর্মযাজক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সুইডেনে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে আগুন দেয়ার ঘটনাকে 'আত্মিক কষ্ট' আখ্যায়িত করেছেন মিশরের এক খৃষ্টান ধর্মযাজক। তিনি বলেছেন, কোরআনে আগুন দেয়া খৃষ্টধর্মশিক্ষার বিপরীত কাজ।

গত বুধবার (২ সেপ্টেম্বর) মিশরের আলেকজান্দ্রিয়ার আঞ্চলিক আর্চবিশপ ডক্টর মুনির হান্না নামের এ যাজক এপিসকোপাল চার্চের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন।

ঘটনাটিকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সম্মান করা এবং তাদের কষ্ট না দেয়া- এটি যিশুর শিক্ষা, তা ছাড়া কোরআনের অবমাননা খ্রিস্টীয় মূল্যবোধেরও পরিপন্থী।

তার দাবি, কোরআনে আগুন দেয়ার ঘটনা সব ধর্মাবলম্বীদের অনুভূতিকেই আঘাত করেছে; বিশেষত যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এরূপ অবিবেচনাপ্রসূত কাজ কোন সময়ে এবং কোন পরিস্থিতিতেই ব্যক্তিগত স্বাধীনতা হতে পারেনা।

ডক্টর মুনির হান্না সুইডেনের এই অপ্রীতিকর ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন বলেও জানান। সূত্র: আল বাওওয়াবাহ নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ