শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

সোনারগাঁয়ে মাদরাসার শিক্ষার্থীদের কম্পিউটার উপহার দিলেন এমপি খোকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের কম্পিউটার উপহার দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এ উপলক্ষে এমপি লিয়াকত হোসেন খোকা, তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত ও কন্যা লাবিবা হোসেন আদ্রিতার জন্য গত মঙ্গলবার মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান জানান, শিক্ষা বান্ধব সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দায়িত্ব গ্রহণের পর থেকেই অত্র উপজেলায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।

তার এই পরিশ্রমের ফলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে নতুন ভবন, শহীদ মিনার, বাউন্ডারি দেয়াল, স্বাস্থ্যসম্মত টয়লেট, ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানি এবং চেয়ার, টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

তিনি আরও জানান, গত কয়েক মাস পূর্বে এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা তার কাছে একটি কম্পিউটারের দাবি জানালে তিনি তা এমপি মহোদয়কে জানিয়ে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

মহিয়সী নারী ডালিয়া লিয়াকত তার কথা রেখেছেন। ফলে এমপি মহোদয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি কম্পিউটার উপহার পেয়েছে শিক্ষার্থীরা। এতে তাদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ