শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা

‘বৈচিত্র্যময় পণ্য ছাড়া রপ্তানি বাণিজ্য বাড়বে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রপ্তানি বাণিজ্যের পরিমাণ বাড়াতে অবশ্যই পণ্য বহুমুখীকরণ করতে হবে। চার পাঁচটি পণ্যের ওপর ভর করে অবশ্যই বাজারের টিকে থাকা ও বাজার ধরে রাখা সম্ভব নয় বলে মনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এজন্য, বহুমুখী রপ্তানিপণ্য প্রস্তুত ও উপযুক্ত বাজার খুঁজে বের করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা'কে একটি গবেষণা কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন তিনি।

বিডার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এই পরামর্শ দেন অর্থমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ অর্থনীতির দুর্যোগ মোকাবিলায় বেসরকারিখাতের শক্তির ওপর অনেকটা বেশি নির্ভর করে।

তিনি বলেন, করোনার কারণে বিশ্বের বেশিরভাগ দেশ যখন জিডিপির নেতিবাচক প্রবৃদ্ধির কবলে পড়েছে বাংলাদেশ তখন লক্ষ্যমাত্রা অর্জন (৮ শতাংশ) করতে না পারলেও ৫.২ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তবে, বিনিয়োগ উন্নয়ন বোর্ড আরও গতিশীল হলে এ ধরনের অর্জন আরও শক্তিশালী হবে বলেও আশার কথা জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ