শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

ফুটপাত-সড়কে কিছু পাওয়া গেলেই নিলাম: আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোনো সড়ক বা ফুটপাতে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকানসহ কোনো ধরনের অবকাঠামো পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক বা ফুটপাতে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকানসহ যেকোনো ধরনের অবকাঠামো পাওয়া গেলে সেগুলো নিলামে তোলা হবে। ডিএনসিসির ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেই এই মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম পরিচালনা করা হবে।

এ জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে জলাশয়গুলো পরিষ্কার করতে হবে। যেসব জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, সেগুলোর মালিক বা কর্তৃপক্ষকে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। হোক সেটা সরকারি বা ব্যক্তি মালিকানা।

এ ছাড়া নগরীতে যত্রতত্র লাগানো অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন উচ্ছেদ ও সেগুলোর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আনলাইন সভায় আরো যুক্ত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ