শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওসামা বিন লাদেনের প্রশংসা করায় ব্রিটিশ সম্মাননা প্রত্যাহার! ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান মক্কায় হামলার চেষ্টাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ বললেন মসজিদুল হারামের খতিব ‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

৫ সন্তানকে হত্যা করে ট্রেনের নিচে লাফ দিলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহর থেকে এ মরদেহ উদ্ধার করে।

জার্মানিরর গণমাধ্যম বিল্ড জানায়, শিশুদের দাদি পুলিশকে টেলিফোন করে জানান- তার নাতনি (২৭) নিজের পাঁচ শিশুকে হত্যা করেছেন এবং আরও এক শিশুসহ বাসার বাইরে বেরিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।

পরে ওই মা সোলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে একটি ট্রেনের নিচে লাফিয়ে পড়েন। তবে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এছাড়াও ওই নারীর বাসায় ১১ বছর বয়সী আরও এক ছেলে সন্তানকে অক্ষত পাওয়া গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ