শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ধর্ম সম্পর্কে পড়তে গিয়ে ইসলাম গ্রহণ করলেন জাপানি পণ্ডিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম সম্পর্কে পড়তে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন জাপানি পণ্ডিত ড. হাসান নাকাতা। তিনি ইসলাম ও মুসলমানদের খেদমতে তার জীবন উৎসর্গ করেছেন। ড. হাসান একজন কূটনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ ও পণ্ডিত ব্যক্তি। ১৯৬০ সালের ২২ জুলাই তার জন্ম।

তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন জাপানে। পরে তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার অভিসন্দর্ভ ছিল ‘ইবনে তাইমিয়ার রাজনৈতিক তত্ত্ব’। থিসিসটি বই আকারে প্রকাশিত হয় দারুল আখলা, দাম্মাম থেকে। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। ড. হাসান রিয়াদে জাপানি দূতাবাসে চাকরি শেষ করে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত।

ড. হাসান ১৯৯১ সালে কায়রোতে বিয়ে করেন। তখন তিনি তাঁর ছয় বছরের লেখাপড়া শেষ করেছেন। তাঁর স্ত্রী খাওলার জন্ম ১৯৬১ সালে। তিনি ১৯৯০ সালে ইসলাম গ্রহণ করেন। ড. হাসানের সঙ্গে পরিচয়ের আগে তিনি ফ্রান্সে ইসলাম গ্রহণ করেন। মিসেস খাওলার এক বোনও ১৯৯১ সালে ইসলাম কবুল করেন। তাঁর বিয়ে হয় ১৯৯৩ সালে। তাঁর স্বামী ড. হাসানের খুব ঘনিষ্ঠ বন্ধু।

ড. হাসানের আগের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে মিসেস খাওলা জানান, তাঁর কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না। তবে তিনি খ্রিস্টধর্মের ভক্ত ছিলেন। ছোটবেলা থেকে ঈশ্বরের প্রতি তাঁর বিশ্বাস ছিল। সেই সূত্রে মাঝেমধ্যে চার্চে যাতায়াত ছিল তার।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি বাইবেল ক্লাবের সঙ্গে জড়িত হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি পরবর্তী বছরের জন্য তাঁর অতিরিক্ত বিষয় ঠিক করার চিন্তা-ভাবনা করছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ’ নামে নতুন বিভাগ খোলা হয়। তাই তিনি ইসলামকে তাঁর অতিরিক্ত বিষয় হিসেবে নির্ধারণ করেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এক বছরের মাথায় ১৯৮৩ মতান্তরে ১৯৭৯ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।

ইসলাম, পবিত্র কোরআন ও রাসুল মুহাম্মদ সা. সম্পর্কে জিজ্ঞেস করা হলে মিসেস খাওলা বলেন, ‘ইসলাম অখণ্ড ও সুসমন্বিত ধর্ম। সব মানুষের পবিত্র কোরআন শেখা প্রয়োজন। কেননা কারো মেধা ও আধ্যাত্মিক সামর্থ্য সম্পর্কে এ ধর্মে গভীর জ্ঞান আছে। মহান নবী মুহাম্মদ সা. সেরা নবী ও রাসুল। তাঁর মাধ্যমে আমরা ই