বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর চলে যাওয়ার ১০ বছর আজ রাজনীতিতে নারী ও ইসলাম আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী

শাহবাগ ও গুলশান থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশে ডিএমপির শাহবাগ থানার ওসি মুহা. আবুল হাসানকে গুলশান থানার ওসি এবং এস্টেট বিভাগের পরিদর্শক মোহাম্মদ মামুন অর রশীদকে শাহবাগ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, একইদিন ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ওই আদেশে ডিএমপির কল্যান ও ফোর্স বিভাগের এসি কে. এন. রায় নিয়তিকে লালবাগ জোনের এসি, স্পেশাল এ্যাকশন গ্রুপের এসি মুহা. জাহিদ আহসানকে পরিবহন বিভাগে ও পরিবহন বিভাগের এসি কাজী হাসান উদ্দিনকে কল্যান ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ