মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অমুসলিমদের অনুকরণ না করতে রাসুল সা. এর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: মুফতি তাকি উসমানি
অনুবাদ: আব্দুল্লাহ নোমান

রাসুল সা. বলেছেন, আমরা মুসলিমরা আশুরার দিন রোজা রাখি এবং ইহুদীরাও এদিন রোজা রাখে। ফলে তাদের সাথে আমাদের কিছুটা সাদৃশ্য দেখা দেয়। এ কারণে আগামী বছর আমি জীবিত থাকলে শুধু আশুরার দিন রোজা রাখবনা বরং এর সাথে মিলিয়ে ৯ই বা ১১ই মুহাররম একদিন বাড়িয়ে রোজা রাখব।যাতে ইহুদীদের সাথে সাদৃশ্য আর অবশিষ্ট না থাকে।

রাসুল সা. এর এই হাদিসে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। তা হলো রাসুল সা. অমুসলিমদের সাথে সামান্য পরিমাণ সাদৃশ্যও পছন্দ করেননি। যদিও এই সাদৃশ্য কোনো হারাম বা নাজায়েয কাজের ক্ষেত্রে ছিলোনা। বরং এমন দিনের সাথে সাদৃশ্য ছিলো যেদিন ইহুদীরা এবং আমরা উভয়েই রোজা ও ইবাদত করে থাকি। তারপরও রাসুল সা. সামান্য এই সাদৃশ্য থাকাও পছন্দ করেননি।

কিন্তু কী কারণে তিনি পছন্দ করেননি জানেন? এটা এ কারণে যে আল্লাহ তায়ালা মুসলিমদের যে সম্মানিত দ্বীন ইসলাম দান করেছেন, সেটি সকল ধর্মের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। তাই একজন মুসলিমের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়ও উত্তম হওয়া উচিত। একজন মুসলিম তার চলাফেরা, ওঠাবসা, চারিত্রিক ও ইবাদত এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও তাদের চেয়ে উত্তম থাকবে।

রাসুল সা. যেখানে ইবাদত এবং নেক আমলের ক্ষেত্রে সাদৃশ্য থাকাকে অপছন্দ করেছেন, সেখানে মুসলিমরা যদি দেনন্দিন জীবনে তাদের কাজেকর্মে অমুসলিমদের সাথে সাদৃশ্য বজায় রাখে তবে এটি কতটা দুঃখজনক ব্যাপার হবে তা আমাদের ভেবে দেখা উচিত। আর অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা যদি তাদেরকে অনুসরণ ও অনুকরণের উদ্দেশ্যে হয়ে থাকে তবে সেই ব্যক্তির কবিরা গুনাহ হবে।

-্এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ