মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সস্তা অ্যানড্রয়েড ফোন আনলো নকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কম দামের স্মার্টফোন আনলো নকিয়া। মডেল নকিয়া সি ৩। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এমাসের শুরুতেই চীনে লঞ্চ করে নকিয়া সি ৩। এটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।

নকিয়া সি৩ ফোনে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০ × ৭২০। এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডসহ ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে আইএমজি ৮৩২২ জিপিইউ। ফোনটিতে পাবেন ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

এতে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটির পিছনে পাবেন এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল সেন্সর। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল সেন্সর। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেয়া হয়েছে।

নকিয়া সি ৩ ফোনে ৩,০৪০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রোইউএসবি পোর্ট। এই ফোনে এফএম রেডিও চলবে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অ্যান্ড্রয়েড ১০ দেয়া হয়েছে। ফোনটির ওজন ১৮৪.৫ গ্রাম। চীনে নকিয়া সি৩ একটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম প্রায় আট হাজার টাকার কাছাকাছি। ফোনটি নর্ডিক ব্লু এবং গোল্ড স্যান্ড কালারে লঞ্চ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ