শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


মুহাররম মাসের গুরুত্ব, ফজিলত ও করণীয় আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল কাদির আল মাহদি
বার্সেলোনা, স্পেন থেকে>

মুহাররাম হচ্ছে সম্মানিত চার মাসের অন্যতম। আল্লাহ তা’আলা এ মাসকে সম্মানিত করছেন। এ মাসের প্রথম দশকে সিয়াম আদায় করা হচ্ছে রামাদ্বানের সিয়ামের পর সব চেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যাপারে রাসুল (সা) বলেন- «أفضل الصّيام بعد رمضان شهرُ الله المحرم» (رواه مسلم) রামাদ্বানের পর আল্লাহ তা’আলার মাস মুহাররামের রোযা হল সর্বশ্রেষ্ঠ। (মুসলিম)

হাদিসে বিভিন্নভাবে স্পস্ট বর্ণনা থাকার পরও আমরা অনেকেই নফল সিয়াম আদায় করতে অলসতা করি। অথচ বহু হাদিসে নফল সিয়াম সম্পর্কিত ফজিলতের উপর আলোকপাত করা হয়েছে। এসব সিয়াম পালনে রয়েছে অনেক সাওয়াব, গুনাহ মাফের সুযোগ, দুনিয়া ও আখেরাতের ফায়দা অর্জনের মাধ্যম।

মুহাররাম মাসের সিয়ামের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। বিশেষত দশই মুহাররামের সিয়াম আদায় করতে নিজেদের ভিতর উৎসাহ থাকতে হবে- যেদিনকে আশুরা নামে পরিচয় করা হয়। এদিনে নিজেরা সিয়াম আদায় করার সাথে পরিবার-পরিজনের ছোট, বড়, পুরুষ মহিলা সবাইকে নিয়ে সিয়াম আদায়ের প্রতি মনোনিবেশ করতে হবে।

কেননা একটি মাত্র সিয়াম বিগত এক বছরের গুনাহ মাফের কারন হয়। যে ব্যাপারে রাসুল (সা) বর্ণনা করেন- صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله» (رواه مسلم) আমি আশাবাদী যে, আশুরার সিয়ামের কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। (মুসলিম)

এভাবে ইবনে আব্বাস (রা) কে আশুরার সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন-
عن ابن عباس رضي اللَّه عنهما وسئل عن صيام يوم عاشوراء؟ فقال: " ما علمت أن رسول اللَّه صلى الله عليه وسلم صام يوماً يطلب فضله على الأيام إلا هذا اليوم، ولا شهراً إلا هذا الشهر - يعني رمضان -"
আমি রসুল (সা) কে রামাদ্বান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।

যেবা যারা আশুরার সিয়াম রাখবেন: হজরত রুবাইয়্যি (রা) বলেন- وعن الرُّبيع بنت معوِّذ رضي اللَّه عنها قالت: "أرسل رسول اللَّه صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار التي حول المدينة : من كان أصبح صائماً فليتم صومه، ومن كان مفطراً فليتم بقية يومه، فكنّا بعد ذلك نصومه، ونصوِّمه صبياننا الصغار، ونذهب إلى المسجد، فنجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم أعطيناها إياه، حتى يكون الإفطار"

আশুরার দিন সকালে হজরত রাসূলুল্লাহ (সা.) এক ঘোষককে আনসারিদের পাড়ায় পাড়ায় এ মর্মে ঘোষণা করার জন্য প্রেরণ করছিলেন, যারা কিছু খেয়ে ফেলেছে তারা যেন দিনের অবশিষ্ট অংশ পানাহার থেকে বিরত থাকে। আর যারা সিয়াম পালন করছে তারা যেন সেটা পূর্ণ করে। বর্ণনাকারী বলেন, সে কারণে আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরকে খেলনা দিয়ে ভুলি