শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

ফায়ার ফক্সের নতুন কন্ট্রোল ফিচারে যা পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফায়ার ফক্স ব্রাউজার প্রতিদিনই নতুন নতুন ফিচার নিয়ে আসছে। প্রিন্ট প্রিভিউ ফিচার যোগ করার পর এবার নিয়ে আসছে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল নামে নতুন ফিচার। ফায়ার ফক্সের ৭১ ভার্সনে এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করছে মোজিলা।

টেকডোজের একটি প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, নতুন এই 'মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল' ফিচার যোগ হলে ব্রাউজারে চলতে থাকা অডিও-ভিজুয়ালগুলো হেডসেট বা কিবোর্ডের সাহায্য ছাড়াই নিয়ন্ত্রণ করা যাবে।

আমরা সাধারণত যখন কোন মিডিয়া প্লেয়ারে অডিও বা ভিজুয়াল প্লে করি তখন আমরা কিবোর্ডের মাধ্যমে চালু বা বন্ধ করে থাকি, স্ক্রিনশট, শব্দের নিয়ন্ত্রণসহ আরও বেশ কয়েকটি কাজ কীবোর্ড এর মাধ্যমে করে থাকি। মিডিয়া প্লেয়ারগুলোর মত এমনি একধরনের ফিচার নিয়ে আসছে ফায়ার ফক্সের এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল।

গুগল ইতিমধ্যে ক্রোমের ওয়েব ব্রাউজারে এই মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলের ফিচার যোগ করেছে। ফায়ার ফক্সের ৭১ ভার্সনে এই ফিচার রয়েছে গ্রাহকদের জন্য। যদিও এখন ফিচারটি বন্ধ করা রয়েছে সকল ফায়ার ফক্সে।

ফিচারটি চালু করতে প্রথমে ফায়ার ফক্স ভার্সন ৭১ চালু করে সার্চ বারে “about:config” লিখে “Enter” চাপতে হবে। পরে কনফিগারেশন পেইজ আসলে “dom.media.mediasession.enabled” খুঁজে প্রেফারেন্স ভ্যালু “enable” করে দিলেই গ্রাহক ফিচারটি উপভোগ করতে পারবেন।

ফায়ার ফক্সের ৭১ ভার্সনে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলের ফিচার চালু করতে যা করবেন:

১. ফায়ার ফক্স চালু করুন।

২. সার্চ বারে “about:config” লিখে “Enter” চাপুন

৩. পেইজ আসার পরে “media.hardwaremediakeys.enabled” খুঁজে প্রেফারেন্স ভ্যালু “true” করে দিন

৪. ফিচারটি অফ করতে চাইলে প্রেফারেন্স ভ্যালু “false” করে দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ